সরকারি লোকজনের সহায়তা ছাড়া ব্যক্তিগত তথ্য ফাঁস সম্ভব নয়: রিজভী
হেড অফ ডিজিটাল মিডিয়া


মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করার সুযোগ দিয়ে পুরো জাতিকে অরক্ষিত করেছে সরকার। সরকারি লোকজনের সহায়তা ছাড়া এই কাজ কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।রোববার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, দেশে নতুন ধরনের স্বৈরাচারী মডেল তৈরি করেছে আওয়ামী লীগ। গুম-খুনের সংস্কৃতির বিস্তার ঘটিয়ে মানুষের অধিকার হরণ করা হয়েছে।বিএনপির এই নেতা দাবি করেন, দেশে কথা বলার ও ভোট দেয়ার অধিকার নেই। সব মিলিয়ে চরম সংকটময় সময় অতিক্রম করছে বাংলাদেশ। আন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার কোনো বিকল্প নেই।



