

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়াপন্থীদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার (১০ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১২ জুলাই যুগপৎ আন্দোলনের একদফা ঘোষণা ও কর্মসূচি নিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপি একমত। দলমত নির্বিশেষে সকল মানুষকে আমরা একদফা দাবিতে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য।অন্যদিকে, গণঅধিকার পরিষদের একাংশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, চলমান আন্দোলন নিয়ে আমরা একমত এবং ঐক্যমত্য।১২ জুলাই একদফা কর্মসূচিতে যোগ দেবেন উল্লেখ করে আরও বলেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকবো।



