

আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।বিএনপির এ নেতা বলেছেন, ১২ জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম। আজ ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের মৌখিক অনুমতি দেন।প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।


