‘বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চান, অংশগ্রহণমূলক ভোটের কথা বলেননি: কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি বন্ধুরা মূলত অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। কাউকে ধমক, নিষেধাজ্ঞা, ভিসানীতি প্রয়োগ হবে, এমন কোনো উক্তি (কথা) তারা করেননি। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা তারা বলেননি।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।বিদেশি বন্ধুদের কাছে বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপন করে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন; বিশেষত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সেই শান্তিপূর্ণ পরিবেশ আমরা রক্ষা করবো। কারও কোনো ধরনের উসকানিতে, খারাপ ব্যবহারে সেই পরিবেশ ক্ষুণ্ন হয়েছে, এ দুর্নামটা নিতে চাই না।



