

বিএনপির আসলে কয় দফা দাবি এটা নিয়েই অনেকের মনে প্রশ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বুধবার নয়াপল্টনে সমাবেশ করে এক দফা এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ৩১ দফা ঘোষণা করেন। এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে আসলে বিএনপির দফা কয়টা।শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বিএনপির যে এক দফা, এটাও উনারা কিছুদিন পরপর বছরান্তেই এক দফার আন্দোলন বলে উল্লেখ করেন। ২০১৩ সাল থেকেই একদফার আন্দোলন শুনে আসছি। এটি হচ্ছে সাপের খোলস বদলানো এবং একই ঢোল বারবার বাজানোর মতো। এতে নতুনত্বের কিছু নেই।


