

নির্বাচনে অংশ নেয়ার কোনো পথ বিএনপির জন্য খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অস্ত্রের ভয় দেখিয়ে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় বসে আছে।শনিবার (১৫ জুলাই) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, সংবিধান লঙ্ঘন করে সরকার জোর করে ক্ষমতায় আছে। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনও আপসে যাবে না বিএনপি। তাই বিএনপির নির্বাচনে অংশ নেয়ার কোনো পথ খোলা নেই।মির্জা ফখরুল বলেন, জনগণের শক্তি নিয়ে আন্দোলন করছে বিএনপি, অধিকার আদায়ের আন্দোলন চলবে। বিএনপির আন্দোলন ব্যক্তির আন্দোলন নয়, যুগপৎ ধারায় জোটবদ্ধ আন্দোলন।


