রাজনীতি


‘গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার কম’


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ জুলাই ২০২৩, ১২:১৬ অপরাহ্ন, সোমবার

‘গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার কম’
ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায়। তবে সকাল ১০টা পর্যন্তও ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। এ বিষয়ে ৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার বলেন, গুলশান এলাকার লোকজন ঘুম থেকেই ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবে। 

এ নির্বাচনে গুলশান-২ এর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন হাজারের বেশি ভোটার থাকলেও সকাল থেকে ভোট পড়ছে হাতেগোনা কয়েকটি। সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিত কম দেখা যাচ্ছে।

ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮ টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে সিল দিয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।  
ভোট শুরু হবার আগে কেন্দ্রেগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটার বয়স্ক।

কেন্দ্রের কোন বুথে ভোট দিবেন ভোটাররা সে বিষয়ে সাহায্য করতে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের এজেন্টদের ভোটারদের সাহায্য করতে দেখা গেছে। ভোট শুরুর এ সময় ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।

সম্পর্কিত

রাজধানীর খবরআওয়ামী লীগ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।