Ad

দেশের বিভিন্ন জেলায় চলছে পৌরসভা ও ইউপি নির্বাচন।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
xnnhas
Durbin News

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ছাড়াও দেশের বিভিন্ন জেলায় চলছে পৌরসভা ও ইউপি নির্বাচন। সিরাজগঞ্জের উৎসবমুখর পরিবেশে তাড়াশে নবগঠিত পৌরসভা নির্বাচনের ভোটগ্রহন চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে একযোগে ১০ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।নবগঠিত পৌরসভাটির প্রথম নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন, নারী ভোটার ৯ হাজার ৮২০ জন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।উৎসবমুখর পরিবেশে চট্রগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সন্দ্বীপের কালাপানিয়ার ইউপির দির্গাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দিনের শুরুতে ভোটারদের অংশগ্রহণ দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।ভোট দিতে আসা ৮৫ বছর বয়সী মিনু বালা মজুমদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রের পরিবেশ নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ওই কেন্দ্রে ভোট দিতে আসা সত্তরোর্ধ্ব বৃদ্ধ আবদুল জলিলও একই কথা বলেন।সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ জন পুলিশ সদস্য, আনসার বাহিনীর ৮০ জন, র‍্যাবের ২০ জন এবং ৬০জন কোস্ট গার্ড সদস্যসহ সব মিলিয়ে মোট ৪৬০ জন সদস্য নিয়োজিত আছেন।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad