রাজনীতি


নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ, আল্লাহর কাছে বিচার দিলেন জাকের পার্টির প্রার্থী।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ জুলাই ২০২৩, ০২:০৯ অপরাহ্ন, সোমবার

নির্বাচনে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ, আল্লাহর কাছে বিচার দিলেন জাকের পার্টির প্রার্থী।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাকের পার্টির প্রার্থী কাজী রাশিদুল হাসান রাশেদ কালোটাকা ছড়ানোর অভিযোগ করেছেন। সোমবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন তিনি।


কাজী রাশিদুল হাসান রাশেদ, ‘পরিতাপের বিষয়— গত দুদিন ধরে এক বিশেষ প্রার্থী কালোটাকা ছড়াচ্ছেন। ওই বিশেষ প্রার্থী ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে, ভোট পেলেও তিনি নির্বাচিত, না পেলেও নির্বাচিত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি আমার অনুরোধ, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু ভোট করুন। এই ভোট সুষ্ঠু না হলে জাতীয় নির্বাচনে বড় বড় দল অংশগ্রহণ করবে না। এর ফলে বাংলাদেশে যারা প্রভাব বিস্তার করতে যায়, সেই বিদেশি শক্তিগুলো সুযোগ পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে এই এলাকার সংসদ সদস্যরা এখানে কী ধরনের উন্নয়ন করেছেন, সেটি এখানকার মানুষই জানেন না। স্থানীয় সন্তান হিসেবে আমাকে এই সংসদে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা এখন এলাকার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এলাকার সন্তান হিসেবে ভোটাররা গোলাপ ফুলকে ভোট দেবে। নির্বাচন যদি সুষ্ঠু হয় তা হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করেন। এখানেও কিন্তু অনেককে হাত করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। যারা টাকা বিলি করছে, তাদের কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।