Ad

মার খেয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hero-alam-64b5284e4fc3d
Durbin News

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন পরিস্থিতি দেখতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল ৩টা ১০ মিনিটে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হিরো আলম।আহত অবস্থায় আশরাফুল ইসলামকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে । গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস। ইলিয়াস বলেন, আলম মাথায় ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন। বর্তমানে তাঁর জ্ঞান নেই। তাঁর অবস্থা খুবই খারাপ, আশংকাজনক। জ্ঞান ফিরে পেতে ইনজেকশন ও স্যালাইন চলছে। হিরো আলম ছাড়াও আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে, সবাই গুরুতর আহত। নির্বাচন কমিশনকে ব্যাপারটা জানানো হয়েছে কি না জানতে চাইলে ইলিয়াস বলেন, নির্বাচন কমিশনকে সকাল থেকেই বিভিন্ন ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে, তাঁরা শুধু দেখছি দেখছি বলে আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেন নি। ঘটনাস্থলে প্রচুর আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি থাকলেও তাঁরা হিরো আলমকে বাঁচাতে আসেন নি। তিনি বলেন, আমরা সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।এ ঘটনায় নির্বাচনকে প্রত্যাখ্যান ও বর্জন করার ঘোষণা দিয়েছেন হিরো আলমের প্রধান সমন্বয়ক মোঃ ইলিয়াস। তিনি বলেন, এ নেক্কারজনক ঘটনায় হারলেও এ নির্বাচন বর্জন করবো, জিতলেও করবো। এর আগে দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম।ভোট নিয়ে তিনি বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটি জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো খোঁজখবর নেয়নি তারা।এসময় ওই কেন্দ্রে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমের সঙ্গে উপস্থিত জনতাকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।এদিকে ভোট গ্রহণ শেষে এখন গণণার কাজ চলছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad