Ad

নির্বাচনকে বিতর্কিত করতেই হিরো আলমের উপর হামলা: আরাফাত

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
yhg-20230717181924
Durbin News

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ পুরো নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৭ জুলাই) ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এ আরাফাত বলেন, একজন প্রার্থীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আমি শুনেছি ও জেনেছি। তার প্রেক্ষিতে আমি মনে করি এটি খুবই অনাকাঙ্ক্ষিত। সারাদিন খুব সুন্দরভাবে নির্বাচন চলছিল, শেষ মুহূর্তে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। এর মধ্য দিয়ে কেউ নির্বাচনকে বিতর্কিত করার একটি অপচেষ্টা করেছে বলে মনে হচ্ছে।তিনি বলেন, এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাই। ভবিষ্যতে যেন নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা না ঘটে।তিনি আরও বলেন, আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। আমাদের এজেন্টের মাধ্যমে কোথায় কী ঘটনা ঘটছে, কোথায় কীভাবে চলছে— এসব বিষয়ে খোঁজ-খবর নিয়েছি। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভালোভাবে ভোটগ্রহণ হয়েছে। আনঅফিসিয়ালি খবর পাচ্ছি নৌকা বিজয়ী হতে যাচ্ছে। এ বিজয়ের মধ্য দিয়ে আমি মনে করি আমার দায়িত্ব আরও বেড়ে যাবে।নৌকার এ প্রার্থী বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশ রাখতে চাই। পরিবেশ বিনষ্ট হলে এটা নৌকার জন্যই ক্ষতি। যারাই আইনের ব্যত্যয় ঘটাবে সেখানেই আইনের প্রয়োগ হবে। সারাদিন ধরে কোনো সমস্যা হয়নি, শেষ মুহূর্ত কী হলো? এ ঘটনার সঙ্গে জড়িতদের মুখ উন্মোচিত হওয়া উচিত। তাদের সাজার আওতায় আনা উচিত। আমি শেষ মুহূর্তে খবর পেয়েছি চারজন আটক হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad