Ad

নুরের বিরুদ্ধে কিবরিয়া অনুসারী তারেকের মামলা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-697319-1689665759
Durbin News

গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান। সোমবার বিকালে তারেকের ওপর হামলার অভিযোগে পল্টন থানায় এ মামলা হয়েছে। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজন অজ্ঞাতপরিচয়কে আসামি করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া। তিনি জানান, মামলায় নুর তিন নম্বর আসামি।মামলার এজাহারে বলা হয়েছে, রোববার বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতাকর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। ২ নম্বর আসামি ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন এবং ৩ নম্বর আসামি করা হয়েছে নুরকে। এছাড়া আরও অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তারেক।এ বিষয়ে তারেক রহমান বলেন, নুরুল হক নুর হামলার এক দিন আগেই ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীদের কার্যালয়ের আশপাশে দেখা গেলে প্রতিহত করবেন। তার এক দিন পরই হামলা হয়েছে। আমার মাথায়, ঘাড়ে কিল-ঘুষি মেরেছে। এখন হাসপাতাল থেকে বাসায় এসেছি।এ বিষয়ে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, এই মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। জামান টাওয়ারে যদি মারধরের ঘটনা ঘটত সেটি কেউ না কেউ দেখত। এছাড়া এই ভবনে সিসি ক্যামেরাও রয়েছে। সেখানেও মারধরের কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, সরকার গণঅধিকার পরিষদকে ভাঙ্গার জন্য ও আমাকে সামাজিকভাবে নাজেহাল করার জন্য দলছুটদের দিয়ে এগুলো করাচ্ছে। সরকার বা ক্ষমতাসীন দল সরাসরি মামলা না করে অন্যকে দিয়ে করাচ্ছে।তারেকের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এত মানুষ থাকে, তারা কেউ দেখেনি। বিরোধীদের মাঠে থামাতে না পেরে সরকার ভিন্ন কৌশলে খেলছে।নুর বলেন, এসব মামলা হামলা ও ষড়যন্ত্র করে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। এক দফার আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারের পতন নিশ্চিত করব।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad