Ad

আমেরিকা-ইইউ বিএনপিকে ঘোড়ার ডিম দিয়েছে : কাদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image-697351-1689678218
Durbin News

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা পরাজয় যাত্রা। পদযাত্রায় পতন যাত্রা শুরু হয়ে গেছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আমেরিকা দিয়ে গেল ঘোড়ার ডিম। তত্ত্বাবধায়ক হবে না। সরকারের পদত্যাগ হবে না। শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই উঠে না।বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।এদিকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের শোভাযাত্রা উপলক্ষে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়ক পূর্ণ হয়ে গেছে।বেলা দেড়টা থেকেই সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার, ফেস্টুনসহ নেতাকর্মীরা মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আসছেন। ঘোড়ার গাড়ি নিয়েও মিছিল করে আসছেন অনেকে। সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে গিয়ে শেষ হবে র‌্যালি।সরেজমিনে দেখা যায়, সমাবেশের কারণে শাহবাগমুখী দুই পাশের সড়ক প্রায় বন্ধ হয়ে গেছে। উল্টো দিকের সড়ক ধরে যানবাহন এগোচ্ছে। এতে মৎস্য ভবনের দিক থেকে শাহবাগ যাওয়ার সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে মঞ্চ থেকে সড়কে গাড়ি চলাচলের জন্য জায়গা করে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও তাই, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।নেতাকর্মীরা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad