Ad

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি আজও, ভোগান্তি বাড়বে সড়কে

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
352b88f51ee289e2fd98c22f5086301e-64b75033bc301
Durbin News

রাজধানীতে আজও ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ এবং পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দল ও জোট। আজ বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। আর রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।জানা গেছে, বিকেল ৩টায় আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।এদিকে, সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে পদযাত্রা শুরু করবে বিএনপি। তার আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রা আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা।রাজধানী ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে করবে আওয়ামী লীগ। এদিকে সরকারের পদত্যাগে একদফা দাবিতে আজও পদযাত্রা করবে বিএনপি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও খুলনা মহানগরীসহ কয়েক জেলায় পালিত হবে এ কর্মসূচি। রাজধানীতে আব্দুল্লাহপুর থেকে বেলা ১১টায় শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে পদযাত্রা। ৬ ঘণ্টার এ পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।পাশাপাশি রাজধানীতে আজও কর্মসূচি রয়েছে বিএনপির সমমনা দল ও জোটগুলোর। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ কর্মসূচি পালন করবে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব সামনে। ১২–দলীয় জোট বিকেল চারটায় পদযাত্রা করবে কমলাপুর স্টেডিয়াম থেকে। জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে। গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি বেলা তিনটায় মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে। এলডিপির পদযাত্রা বেলা তিনটায় কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে। লেবার পার্টির পদযাত্রা পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে বেলা ১১টায়। বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদের পদযাত্রা বিকেল চারটায় শাহবাগ থেকে। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায়।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad