Ad

আপনারা বাঙলা কলেজ থেকে ইট মারবেন, পাথর মারবেন আর আমরা ছেড়ে দেবো… এটা তো হবে না: মির্জা আব্বাস

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
357330894_3618866435003453_4290286233376480678_n-fc10e831e32a5f182f747c6af8762036
Durbin News

'আমারা গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে যেয়ে আমরা মিছিল-মিটিং করব, আর আপনারা বাঙলা কলেজ থেকে ইট মারবেন, পাথর মারবেন আর আমরা ছেড়ে দেবো… এটা তো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরুর আগে আব্দুল্লাহপুরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, 'ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের অধিকারকে আমাদেরই রক্ষা করতে হবে। গতকাল সারা দেশে (ক্ষমতাসীনরা) যে অত্যাচার করেছে আমাদের ওপরে, সেই অত্যাচারের সমুচিত জবাব আমরা দেবো ইনশাল্লাহ।'তিনি আরও বলেন, 'বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। ১৫ বছর আপনাদের অত্যাচার আমরা সয়েছি, এই অত্যাচার আর আমরা সইব না।''আমরা দেশের জনগণ, বিএনপির নেতাকর্মীরা জেল খাটতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, মিছিল করতে শিখেছে… আপনাদের অত্যাচার আর সহ্য করতে পারব না। আমরা অত্যাচারের জবাব দেবো।'মির্জা আব্বাস বলেন, 'গতকাল লক্ষ্মীপুরে আমাদের লোক মেরেছেন, আপনারা শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করছেন। আমাদের মিটিংয়ে আমাদের মিছিলে কোনো রকম গোলযোগ হয় না। আপনারা গোলযোগ তৈরি করতে চান। কেন?''আমরা যেদিন মিছিল-মিটিং করি, আপনারা সেদিন দিয়েন না। আপনারা যেদিন করবেন, আমরা দেবো না। আর তা না করে গোলযোগ করাবেন.. এটা আর সহ্য করা হবে না।'আজ সকাল সাড়ে ১১টায় উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে যাত্রা শুরু করেছে বিএনপি। বিমানবন্দর সড়ক দিয়ে কুড়িল বিশ্বরোড হয়ে বিএনপির পদযাত্রা বিকেল ৪টায় যাত্রাবাড়ী পৌঁছানোর কথা রয়েছে।রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নিচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই পদযাত্রা রামপুরায় গিয়ে দক্ষিণ বিএনপির কাছে হস্তান্তর করবে, সেখান থেকে দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রাটি যাত্রাবাড়ী গিয়ে শেষে হবে বলে মহানগর নেতারা জানান।উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ বক্তব্য রাখেন।গত ১৩ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের সমাবেশ থেকে সরকার হটানোর 'এক দফা' আন্দোলনের যে ঘোষণা দেন, তার প্রথম কর্মসূচি হিসেবে গতকাল সারাদেশে মহানগর ও জেলায় এই পদযাত্রা কর্মসূচি হয়। রাজধানীতে প্রথমদিন গাবতলী থেকে পুরান ঢাকার রায়সাহেব বাজার পর্যন্ত পদযাত্রা হয়।মির্জা আব্বাস বলেছেন, 'বিশাল রাস্তা উপরে রোদ্র, নিচে উত্তপ্ত রাজপথ আর আওয়ামী লীগের অত্যাচার এই ৩টা বাধা অতিক্রম করে আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই ৩টি বাধা অতিক্রম করে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এই ৩টা বাধা অতিক্রম করে আমাদের তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে।''আমাদের কথা বলার অধিকার আদায় করতে হবে, আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে। এই বাংলাদেশ কারো করদ রাজ্য নয়, এই বাংলাদেশ এ দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে।'বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, 'আমি দেখলাম, কাদের সাহেব বলেছেন, সংবিধানের বাইরে আপনারা একচুল সরবেন না। খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় আপনি স্থির থাকেন।''আমরাও বলি, সংবিধানের বাইরে আমরাও এক পা যাবো না। সবার লক্ষ্য সংবিধান। খায়রুল হকের (এবিএম খায়রুল হক) সংবিধান না বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখণ্ড সংবিধান। যে সংবিধানে কাটাছেড়া করা হয় নাই। যে সংবিধান থেকে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, ওই সংবিধান আমরাও চাই না। আমরা চাই সেই সংবিধান যে সংবিধানে কাটাকাটি ছিল না, অপারেশন ছিল না, পোস্টমর্টেম ছিল না। যেই সংবিধান বাংলাদেশের জনগণ তৈরি করেছিল, সেই সংবিধান আমরা চাই।'ঢাকা ছাড়া বুধবার দিনাজপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চট্টগ্রাম মহানগরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পদযাত্রায় অংশ নিচ্ছেন।বিএনপির পাশাপাশি সমমনা জোটগুলোর মধ্যে সকাল ১১টায় গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাব থেকে কমলাপুর পর্যন্ত এবং ১২ দলীয় জোট কমলাপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা শুরু করেছে।বিকেল ৩টায় জাতীয়তাবাদী সমমনা দল কমলাপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং লেবার পার্টি পুরানা পল্টন থেকে মানিকনগর পর্যন্ত, এলডিপি এফডিসির কাছে থেকে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগের কাছ থেকে পদযাত্রা করবে।এক দফা ঘোষণায় রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।বিএনপির এই পথযাত্রাকে ঘিরে ২০ কিলোমিটার সড়ক পথের বিভিন্ন পথে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে। উল্লেখ্য, সরকার হটানোর 'এক দফা' আন্দোলন ঘোষণা দেওয়ার পর প্রথম কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা শুরু করেছে বিএনপি। এই পদযাত্রাটি মহানগর উত্তরের উদ্যোগে রামপুরা ব্রিজ পর্যন্ত এবং এরপর ব্রিজ থেকে মহানগর দক্ষিণের উদ্যোগে যাত্রাবাড়ী পর্যন্ত যাবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad