রাজনীতি


আওয়ামী লীগের সমাবেশ শুরু, সড়কে যানজট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ জুলাই ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন, বুধবার

আওয়ামী লীগের সমাবেশ শুরু, সড়কে যানজট
খণ্ড খণ্ড মিছিল নিয়ে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তার উল্টো পাশে ট্রাকের ওপর করা হয়েছে মঞ্চ। রাস্তার দুই পাশে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে সমাবেশস্থলের দুপাশে তীব্র যানজট তৈরি হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৩টায় শুরু হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা–কর্মীরা। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন, কেউবা প্লাকার্ড নিয়ে হাজির হয়েছেন এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। এতে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের


  
আওয়ামী লীগ নেতা–কর্মীরা জানিয়েছেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অরাজকতাকে মোকাবিলা ও শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে তাঁরা মাঠে থাকবেন।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সাতরাস্তা থেকে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে।




সম্পর্কিত

আওয়ামী লীগ

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।