Ad

সংঘাতের দিকে রাজনীতি: জনসাধারণের মনে উদ্বেগ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vote
Durbin News

সংবিধান মেনে নিজেদের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অনড় রয়েছে ক্ষমতাসীনেরা। অন্যদিকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে রাজপথের লড়াইকে বেছে নিয়েছে বিএনপি। না আওয়ামী লীগ, না বিএনপি—একচুলও ছাড় দিচ্ছে না কেউ।আগামী নির্বাচন ঘিরে দুই দলের এমন অবস্থান নিয়ে সংঘাতের যে আশঙ্কা করা হচ্ছিল, মনে হচ্ছে দেশ সেদিকেই যাচ্ছে।এতে সাধারণ নাগরিকদের মনে শঙ্কা-উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই পরিস্থিতির লাগাম টানতে না পারলে সামনে দেশ এক ভয়ানক বিপদের মুখে পড়তে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুই দলের সমঝোতা না হলে পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। এই অবস্থায় দেশ ও জনগণের কল্যাণের জন্য উভয় দলকেই সহনশীল হতে হবে।সমঝোতা করতে হবে।’ যদিও দুই দলের কর্মকাণ্ডে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখছেন না এই অধ্যাপক।সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করেছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। এই কর্মসূচির প্রথম দিন ছিল গত মঙ্গলবার। আগের দিনগুলোর মতো সেদিনও রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগ। তাদের কর্মসূচি ছিল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা।রাজপথে অনেক জায়গায় মুখোমুখি হয়ে যায় দুই পক্ষ। হামলা-সংঘর্ষ হয় ঢাকা, লক্ষ্মীপুর, ফেনী, কিশোরগঞ্জ, খাগড়াছড়ি, জয়পুরহাট, বগুড়া, পিরোজপুর ও রাজবাড়ীতে। এর মধ্যে সংঘর্ষে লক্ষ্মীপুরে প্রাণ হারান কৃষক দলের এক নেতা। আর সব জায়গা মিলিয়ে আহত দুই দলের নেতা-কর্মী ও পুলিশসহ প্রায় ৫০০।পূর্বঘোষণা অনুযায়ী সেদিন রাজধানীসহ জেলা ও মহানগরে পদযাত্রা করে বিএনপি। রাজধানীতে সাত ঘণ্টায় ১৬ কিলোমিটার হেঁটে সরকারকে কঠোর বার্তা দেয় দলটি। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পদত্যাগ করেন। নইলে ফয়সালা হবে রাজপথে।’গতকাল বুধবার রাজধানীর উত্তরায় দিনব্যাপী পদযাত্রার উদ্বোধনকালে সরকারকে আর ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ছেড়ে দেওয়ার দিন শেষ। আর কাউকে ছাড় দেওয়া যাবে না।’ তাঁদের কথাবার্তায় বোঝা যাচ্ছে, চূড়ান্ত লক্ষ্য অর্জনে তাঁরা মরিয়া।গতকাল রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আগে বিএনপিকে প্রতিহত করার কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) প্রতিহত করতে হবে। নির্বাচনে বাধা দিতে আসলে আমরা প্রতিহত করব।’ তাহলে কেউই আর ছাড় দিতে চাইছে না।চলমান আন্দোলন ঘিরে এর আগেও বিএনপির ১৭ জন নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন বলে দলটির দাবি। গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গত দুই দিনের কর্মসূচি ঘিরে একজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২ হাজার নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত অন্তত ৩ হাজার। এ ছাড়া গত দুই দিনের ঘটনায় ৩১০টি মামলায় ১১ হাজারের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ সময়ে অন্তত ১ হাজার ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।বিরাজমান সংকটের জন্য আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলের ভূমিকাকেই দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলে—আওয়ামী লীগ, বিএনপি—কেউই আসলে গণতন্ত্রমনা নয়, তাদের ভেতরেই গণতন্ত্র নেই। ক্ষমতায় যাওয়ার জন্য যা করার—দল দুটি তা-ই করে, জনগণের অধিকার রক্ষার কথা বলে আন্দোলন করে। আওয়ামী লীগ হোক, আর বিএনপিই হোক—ক্ষমতায় গেলে সব ভুলে যায়। ক্ষমতায় যাওয়ার পর তারা আবারও যেনতেনভাবে হলেও ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে। এখন দেশে যা হচ্ছে, তা-ও অতীতেরই ধারাবাহিকতা। দুই দলের কেউই সহনশীল নয় বলে দেশে সংকট সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সহনশীল হয়ে দুই দলকে সমঝোতার পথেও হাঁটার পরামর্শ দিয়েছেন তাঁরা।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা সহনশীল থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তারাই (আওয়ামী লীগ) আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ করেছে। আমরা মার খেয়ে মার হজম করেছি।’ তিনি আরও বলেন, ‘সরকারি দলকেই সহনশীল হতে হয়। তা না করে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট কায়দায় বাধা দিচ্ছে, আক্রমণ করছে। যে কারণে আজকের এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণে আছে। আশা করি কোনো সংঘাত হবে না। বিএনপি-জামায়াত করলে করতে পারে। সেটা তাদের ব্যাপার। আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু হবে না।’দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই মুহূর্তে দেখতেছি না। ভবিষ্যতেরটা ভবিষ্যতেই বোঝা যাবে।’

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad