

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অবস্থা এখন পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহের মতো। গর্জন ছাড়া আর কিছুই করার সামর্থ্য নেই।শুক্রবারে (২১ জুলাই) কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। আরও বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করে কিছু হবে না। শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা কঠোর হাতে দমন করা হবে। সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।হাছান মাহমুদ আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স জার্মানি) যে সরকার দায়িত্ব পালন করছে তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছে। শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করবে বিএনপি।মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তিনি কদিন আগেই বলেছিলেন পাকিস্তানই ভালো ছিল। তাইতো ওনারা পাকিস্তানকে অনুকরণ করবে।


