বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে মজা পায়: পররাষ্ট্রমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতি প্রচারের কারণেই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়।শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেটের শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বললেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না। তারা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন।ড. মোমেন বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


