রাজনীতি


সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি: কাদের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জুলাই ২০২৩, ০১:২১ অপরাহ্ন, শনিবার

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি: কাদের
বিএনপি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে নোয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি ও উন্নয়ন' সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'কবিরহাটবাসীর ভোটে আমি বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এখানকার জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার স্কুল-কলেজ-মসজিদ-মাদ্রাসা ও বিদ্যুৎসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমার নির্বাচনী সব ওয়াদা আমি পূরণ করব।'

সাম্প্রদায়িকতা আজ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, 'সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আস্থার ঠিকানা বিএনপি। গত ৪ বছরে বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলন, সংগ্রাম আর রক্ত ঝরিয়ে আওয়ামী লীগের গতি থামাতে পারবে না।'

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, 'বিএনপি আন্দোলনে ব্যর্থ। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও ব্যর্থ। ফখরুল হয়তো জানেন না, এক সময়ে নোয়াখালী বিএনপির ঘাঁটি ছিল, যা বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা আগুন নিয়ে সন্ত্রাস করতে আসবে, তাদের হাত আগুনে পুড়িয়ে ও ভেঙে দিতে হবে।'

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ৭৬ বছর বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। তিনি ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি ঘুমান না। সততা, দেশপ্রেম ও জনগণের ভালবাসা নিয়ে এবং কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকজন ক্ষমতাধর নেতাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। শেখ হাসিনা অত্যন্ত সাহসী। তার সাহস, কর্মদক্ষ ও দেশ পরিচালনার প্রশংসায় বিশ্বের নেতারা। তার মতো সফল ও দক্ষ রাষ্ট্রনায়ক কম আছে।'

'শেখ হাসিনা আজ ঢাকাসহ সারা দেশকে আধুনিক শহরে রূপান্তরিত করেছেন। দেশে অনেক লোকের চাকরি হয়েছে। চাকরি একটা চলমান প্রক্রিয়া। মেট্রোরেলের মাধ্যমেও অনেক লোকের চাকরি হয়েছে', বলেন তিনি।


সম্পর্কিত

আওয়ামী লীগবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।