রাজনীতি


হিরো আলমের নিরাপত্তা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ জুলাই ২০২৩, ০৬:২২ অপরাহ্ন, শনিবার

হিরো আলমের নিরাপত্তা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার
ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। আর সেই সুযোগে দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা করে থাকতে পারে। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।


বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর আছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না। তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত রাখতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি দেখার দায়িত্ব আমাদের। সেটি আমরা অবশ্যই দেখব। আপনারা কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করা হচ্ছে দেখে তা পুলিশকে জানালে আপনাদের পাশে থাকব। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।