Ad

ইসিতে ঢাকা ১৭ আসনে পুনঃভোটের আবেদন হিরো আলমের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
a638fea601a90af51e08d1b579e6b94b-64b4d64edac1d
Durbin News

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন তিনি।আবেদন জমা দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। আমি এই সরকারের অধীনে তিনটি নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম, সেখান মার খেলাম। আবার এখানে (ঢাকা) নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।হিরো আলম বলেন, ১৭ তারিখে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি। তারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১২-১৩ বছরের ছেলে-মেয়ে ভোট দিয়েছে। একটা মেয়ে ১০-১৫টা করে ভোট দিয়েছে এবং তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।‘সেই ভিডিও ফুটেসসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।’অভিযোগের প্রেক্ষিতে ইসি থেকে কিছু বলা হয়েছে কি না- জানতে চাইলে হিরো আলম বলেন, রিটার্নিং অফিসারকে আমি কাল (শনিবার) ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন। এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি।তিনি বলেন, সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে। মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এই মন্তব্য নিয়ে হিরো আলম বলেন, ডিএমপি কমিশনার কিছু কথা বলেছে। আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। আমি তাকে একটি কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। আমার কথা হলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি।‘আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন। যখন আমাকে ঘুষি মারে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দিয়ে বাসায় তুলে দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তারা দেয়নি।’হিরো আলম আরও বলেন, যখন আমাকে মারধর করে, তখন বাইরে বিজিবি ছিল। আমি যখন জীবন বাঁচানোর জন্য বিজিবির কাছে গেলাম, একটা লোকও গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাদের বললাম, ডিএমপি স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad