

‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে বাংলাদেশ যুবলীগ ঢাকায় সমাবেশ করবে। সারাদেশে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।এর আগে, গতকাল শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জানিয়েছিলেন ২৪ জুলাই এ সমাবেশ হবে। পরে যুবলীগের দফতর থেকে এই সমাবেশের নতুন তারিখের কথা জানানো হয়।


