রাজনীতি


শুধু প্রবাসীরাই নুর-রাশেদদের অনুদান দিয়েছেন ৩৬ লাখ টাকা!


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার

শুধু প্রবাসীরাই নুর-রাশেদদের অনুদান দিয়েছেন ৩৬ লাখ টাকা!
 গণঅধিকার পরিষদের স্থায়ী কার্যালয়ের জন্য প্রবাসী নেতারা ৩৬ লাখ টাকা সংগ্রহ করেছেন। দেড় থেকে দুই কোটি টাকার মধ্যে পল্টন, মতিঝিল বা কাকরাইলে একটি স্থায়ী অফিস কেনার উদ্যোগ নিয়েছেন নুর-রাশেদরা।

রোববার (২৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, ‘আমাদের স্থায়ী কার্যালয় কেনার জন্য প্রবাসী ভাইয়েরা ইতোমধ্যে ৩৬ লাখ টাকা জমিয়েছেন। আশা করছি আরও টাকা উঠবে। এছাড়া গণঅধিকার পরিষদের নেতাকর্মী যারা দেশে আছি, তারাও সবাই তাদের সাধ্যমতো অনুদান দিবো।’

খুব দ্রুতই গণ অধিকার পরিষদের একটি স্থায়ী কার্যালয় হবে জানিয়ে রাশেদ বলেন, ‘বর্তমান কার্যালয় নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তাতে আমরা সবাই আলাপ-আলোচনা করে একটি স্থায়ী কার্যালয় করার সিদ্ধান্ত নিয়েছি। সারা দেশেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আছেন। সবার প্রচেষ্টায় আমাদের যে বাজেট, তা উঠে যাবে বলে আশা করছি।’ 


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।