বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সংগঠন
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) বিকালে আমরা সমাবেশ করব।নিখিল বলেন, ‘আমরা শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতির জন্য আবারও চেয়েছি। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এই তিন সংগঠন এখানেই সমাবেশ করব।’ সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিচ্ছি’ উল্লেখ করে তিনি জানান, এদিন বিকাল ৩টায় সমাবেশ অনুষ্ঠিত হবে।এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে পুরাতন বাণিজ্য মেলা এলাকায় মহামান্য রাষ্ট্রপতির একটি কর্মসূচি থাকায় এসএসএফ পারমিশন দেয় নাই, সে কারণে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মসূচি পুরাতন বাণিজ্য মেলায় করতে পারছে না।’


