

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) এই যৌথ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।এর আগে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। কিন্তু অনুমতি না পাওয়ায় রাতে জানানো হয়, শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তার আগে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়।এদিকে, একদফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে, নয়াপল্টনে অনুমতি না পাওয়ায় সমাবেশ একদিন পিছিয়ে দলটি। আগামীকাল দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।



