রাজনীতি


আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ জুলাই ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার

আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি
২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই শর্তে বিএনপিকেও সমাবেশের অনুমতি দিয়েছে। দুই রাজনৈতিক দলকেই তাদের প্রত্যাশিত স্থান বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ও নয়াপল্টনে সমাবেশের জন্য অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বলেছেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

শর্ত অনুযায়ী সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক টানানো যাবে না।

আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

আর দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড, এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, স্ব-স্ব দলের স্বেচ্ছাসেবকরা আইনশৃঙ্খলা রক্ষায় যেন সহযোগিতা করে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

রাজধানীতে আজ এই দুই সমাবেশ করার কথা ছিল। তবে, জনদুর্ভোগের জন্য তাদের প্রত্যাশিত স্থানে অনুমতি দেয়নি ডিএমপি। এরপর সমাবেশ একদিন পিছিয়ে ছুটির দিনে করার কথা জানায় দুই দলই।


সম্পর্কিত

আওয়ামী লীগবিএনপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।