রাজনীতি


আওয়ামী লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ জুলাই ২০২৩, ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার

আওয়ামী লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আজ বিকেল ৩টায় আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা গেছে, সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকাসহ বাইরের জেলা থেকে জড়ো হচ্ছে নেতা-কর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে, শান্তি সমাবেশ উপলক্ষে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং সেখান থেকে গুলিস্তানের হল মার্কেট মোড় পর্যন্ত সমাবেশের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ সংলগ্ন রাস্তার আরেক পাশ দিয়ে যান চলাচল করছে।
আওয়ামী লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত


শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ এবং সঞ্চালনায় থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।

প্রসঙ্গত, একই দিনে রাজধানীতে আওয়ামী লীগের এই তিন সংগঠনের শান্তি সমাবেশ ছাড়াও বিএনপির মহাসমাবেশ রয়েছে। ফলে শুক্রবার ঢাকার রাজপথে বড় দুই দলের নেতাকর্মীদের উপস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।