সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নারায়ণগঞ্জ বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। আটকরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাগর প্রধান। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করছে।


