Ad

বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে: কাদের

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Quader
Durbin News

বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চারটি বাসে আগুন দিয়েছে। পুলিশ ভ্যানেও হামলা করেছে। আমরা যা আশঙ্কা করেছিলাম, সেটাই এখন সত্যি হলো। আমরা বারবার বলেছি তাদের আন্দোলনের এক দফা- অগ্নিসন্ত্রাস। তারা জায়গা মতো এসে গেছে। তারা এটাই চেয়েছিল, এটাই শুরু করতো গতকাল। আমাদের শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি।শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ যে চেতনার নবজাগরণ সৃষ্টি করেছে এই রাজধানীর বুকে, তা দেশবাসী, ঢাকাবাসী দেখেছে। আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের নেত্রীও গতকাল এই নবজাগরণের ঢেউ প্রত্যক্ষ করেছেন। আমাদের তারুণ্যের যে শক্তি গতকাল প্রদর্শিত হয়েছে তাতে আমাদের নেত্রী খুশি। এই ধারা অব্যহত রাখতে হবে।বিএনপির হুমকি প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পনা করে বিএনপি নেতাকর্মীরা, আওয়ামী লীগ ও পুলিশের উপর হামলা করেছে। শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। গণভবন থেকে শেখ হাসিনাকে না হঁটিয়ে সরবে না- এটা তাদের লিডার দুর্বৃত্ত তারেক রহমান বলেছে। গতকাল একটা সভা হচ্ছিলো নয়াপল্টনে। আবার ভিডিও কনফারেন্সে কী করতে হবে না হবে লন্ডন থেকে নির্দেশ দিয়ে যাচ্ছিলো। তারা আদালত অবমাননা প্রতিনিয়ত করছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট লঙ্ঘন করে বক্তব্য দিয়ে চলছে।তিনি বলেন, কালকে এমনও বলছে একটা লাশ পড়লে দশটা লাশ ফেলানো হবে, আন্দোলন করো টাকার অভাব হবে না। লন্ডনে সে (তারেক) কী করে? কোথা থেকে পায় সে এত টাকা? লন্ডনে তার খরচ দেখলে কে বলবে, লন্ডনে টাকার অভাব চলছে। তার বাবার মতো। তার বাবা বলেছিল, মানি ইজ নো প্রব্লেম।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad