

সারাদেশের জেলা সদর ও মহানগরে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী সোমবার (৩১ জুলাই) এই কর্মসূচি পালন করবে দলটি। শনিবার (২৯ জুলাই) সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি।শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।তিনি আরও বলেন, আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জানতে পেরেছি, আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না আমরা। যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিচ্ছি।



