রাজনীতি
ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্নের পাঁয়তারা করছিল বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। বলেছেন, জনগণের দুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। বিএনপি অবস্থানের কথা বললেও তাতে তারা ক্ষান্ত না হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছি। জনদুর্ভোগের সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী তাদের অর্পিত দায়িত্ত্ব পালন করে যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় ৩১ জন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছে। বিএনপি আবারও অগ্নি সন্ত্রাসের পরিকল্পনা করছে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমান উল্লাহ আমানকে যখন আটক করা হয়েছে, তার আগে তিনি রাস্তায় পরে গিয়েছিল। মানবতার পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর মানবতার কারণেই প্রধানমন্ত্রীও আহত হবার কথা শুনে তার খোঁজ নিয়েছেন। এটাই মানবতার নেতার কাজ আর বিএনপি আগুন জ্বালানোর নির্দেশ দিচ্ছে।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
‘আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে’, ফেসবুক পোস্টে মাহফুজ আলম
জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মারা গেছেন আওয়ামীলীগের সাবেক মন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। চট্টগ্রামের মীরসরাই উপজেলা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত এই প্রবীণ রাজনীতিবিদ বুধবার (১৩ মে) সকাল ১০টায় ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে ইতিবাচক মন্তব্য করলেও আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ প্রকাশ
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

.jpg)







