

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কেএম সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আমানউল্লাহ আমান। বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পান।



