Ad

সাভার-আশুলিয়ায় ৩ মামলা, বিএনপির শতাধিক নেতাকর্মী আসামি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1690701353-2b26c1313a9e1817702c03ec8788cdec
Durbin News

ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও নাশকতার ঘটনায় আশুলিয়া থানায় বিএনপির ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা ও সাভার থানায় ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ক্ষতিগ্রস্ত বাসচালক ও বাকি দুটিতে পুলিশ। আলাদা তিন মামলায় ১০৫ জনসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজনকে আসামি করা হয়।রবিবার (৩০ জুলাই) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঢাকা-আরচিা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিএনপির নেতকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে বিকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসচালক আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়েছে ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকি দেওয়ান, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, ঢাকা জেলার বিএনপির আহ্বায়ক মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহীসহ ৩২ জনকে।এ ছাড়া পৃথক ঘটনায় আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়ার রসায়ন মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালনের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগে মামলা দায়ের করেছেন আশুলিয়া থানার এসআই ফরহাদ বিন করিম।এ মামলায় আসামি করা হয়েছে ৩০ জনকে। এখানে স্থানীয় বিএনপি নেতা জাহিদুর রহমান দেওয়ান, আনোয়ার সরকার, মোক্তার হোসেন মন্ডল, দেলোয়ার হোসেন সরকার, ফজলুল হক, আমিনুল ইসলাম, আরজু দেওয়ান, মান্নান দেওয়ান ও খোরশেদসহ অন্যান্যরা। এ ছাড়া সাভারে ঢাকা-আরিচা মহাসড়েকর আমিনবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ককটেল বিস্ফোরণ, নাশকতার ঘটনায় ৪৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, নাশকতা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই থানায় দুটি মামলায় দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad