Ad

আ. লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে: তথ্যমন্ত্রী

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
hasanmahmud
Durbin News

বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী লীগ ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু যখনই অন্যরা বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তখনই এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংখ্যালঘুরা নৃশংসতার শিকার হয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।সাক্ষাৎকারে হাছান মাহমুদ অভিযোগ করেন, পাকিস্তান বিএনপি ও জামায়াতকে সমর্থন দেওয়ার মাধ্যমে এক ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং তারা দেশে ধর্মীয় উগ্রবাদ এবং অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে।হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে। যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই দেশে ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উগ্রবাদী মনোভাব দেশকে অস্থিতিশীল করে তুলেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তাই আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, তাহলে ঠিক আবারও এই বিষয়গুলোরই পুনরাবৃত্তি ঘটবে। যা ভারতকেও প্রভাবিত করবে।সাক্ষাৎকারে হাছান মাহমুদ দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে হিন্দু ও হিন্দুত্ববাদবিরোধী মনোভাব উসকে দিচ্ছে। পক্ষান্তরে, আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল, যারা দেশে রাজনৈতিক স্থিতশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে।ঢাকা-বেইজিং উষ্ণ সম্পর্ক এবং ভারত-বাংলাদেশর সম্পর্কের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ভারতের ভেতরে যে বন্ধন তা অন্য কোনো সম্পর্কের সঙ্গে তুলনীয় নয়। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের বন্ধনে বাঁধা। আমাদের পররাষ্ট্রনীতি হলো—সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। তাই আমাদের বিশ্বের সব দেশ— যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ সব দেশের সঙ্গেই সম্পর্ক রয়েছে। তবে ভারতের সঙ্গে সম্পর্কটা ভিন্ন। এটি অন্য কোনো দেশের সঙ্গে তুলনীয় নয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad