রাজনীতি


সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ জুলাই ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন, সোমবার

সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে জড়ো হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ সোমবার বেলা তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশ ডেকেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি।

সরেজমিন দেখা যায়, বেলা দেড়টা থেকেই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেন দলটির নেতা–কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত রাস্তায়। শেখ হাসিনার পদত্যাগসহ সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

বিএনপির আগের ঘোষণা অনুযায়ী এই জনসমাবেশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল রোববার রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
সমাবেশস্থলে সরেজমিন আরও দেখা যায়, জনসমাবেশের জন্য চারটি ছোট পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতাদের অনেকে ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছেন।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ।

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।