

‘বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি আগুন দিয়ে জীবন্ত মানুষ ও গাড়িঘোড়া পোড়ায়। তাই ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।’শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর খামারবাড়ি গোলচত্বরে কৃষক লীগের ‘ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচি’তে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।হাছান মাহমুদ বলেন, বিএনপি কখনও জনগণের জন্য রাজনীতি করে না এবং তাদের শীর্ষ নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক।বিএনপি নেতাদের ইমানের জোর কতটুকু তা গয়েশ্বর বাবু আর আমান সাহেবকে দেখে বোঝা যায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গয়েশ্বর বাবু আর আমান সাহেব সরকারের সেবা-শুশ্রূষা নিলেন। তারপর বাইরে গিয়ে উল্টো সুরে কথা বললেন। গয়েশ্বর বাবু আরাম করে ভালো ভালো খাবার খেলেন, তার বাসার জন্যও দেওয়া হলো, না করেননি, ধন্যবাদ দিলেন। তিনিই বাইরে গিয়ে আবার উল্টো সুরে বললেন। তারা বোরকা পরে কোর্টে হাজিরা দিতে যান। এদের দিয়ে কোনও আন্দোলন হবে না।হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি এমন এক দল যারা কাউকে মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না। সিটি করপোরেশনের কাউন্সিলের ইলেকশন করতে দিচ্ছে না, নির্বাচন করলে বহিষ্কার করছে। মানুষ এই দল কেন করবে? যে দল করলে কোনো নির্বাচন করা যায় না? এই হচ্ছে বিএনপি।



