ভারত মনে করছে, সুষ্ঠু ভোটে শেখ হাসিনার নেতৃত্বেই সরকার গঠন হবে: কৃষিমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


ভারত একটি ভালো নির্বাচন চায়। জাতীয় নির্বাচনে তাদের কিছুই করার নাই। তারা আলাদা দেশ। তারা মনে করে, আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে সরকার গঠিত হবে।চারদিনের ভারত সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (১০ আগস্ট) সাংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় আছে। জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসসহ নানা বিষয়ে বাংলাদেশ ও আওয়ামী লীগের সাথে কাজ করতে আগ্রহী বিজেপি।এ সময় বিএনপিকে উদ্দেশ করে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির বিদেশি শক্তি নির্ভরতা কাজে দেবে না। সেটা তারা (ভারত) উপলব্ধি করেছে। বিজেপি আওয়ামী লীগকে বিশ্বাস করে। দুই দেশের বোঝাপড়া খুবই ভালো পর্যায়ে আছে।ভারত সফরের সময় বিভিন্ন আলোচনায় চীন ও জামায়াতে ইসলামীর প্রসঙ্গও এসেছে বলে জানান রাজ্জাক। জঙ্গি ও সন্ত্রাসবাদীরা বাংলাদেশে কোনো সদস্য সৃষ্টি করতে পারবে না, এটা ভারতীয় নীতি নির্ধারকদের বোঝানো গেছে বলে জানান আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা।সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, এই অঞ্চলের সাম্প্রদায়িক অপশক্তি দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে।হাছান মাহমুদ আরও বলেন, ভারতের উগ্রবাদীদের কাছে পাঠানোর সময় বিএনপি ক্ষমতায় থাকতে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল। ওই বিষয় নিয়ে তাদের উদ্বেগ কথা আমাদের জানিয়েছেন তারা।বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে বলেই তারা মনে করে।প্রসঙ্গত, গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত এমপি ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে প্রতিনিধি দলটি নয়াদিল্লি সফর করে। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দেশে ফিরে।



