Ad

'সংখ্যালঘুদের বাড়িঘর-দোকানপাট দখল করে আ. লীগ প্রতিপক্ষের ওপর দোষ চাপায়'

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
fakhrul
Durbin News

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট আওয়ামী লীগ দখল করে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দোষ চাপায়।শনিবার (১২ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।বিএনপি হিন্দুবিরোধী সংগঠন, ভারতের কাছে আওয়ামী লীগ এমন অপপ্রচার চালায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এরা (আওয়ামী লীগ) একটা মার্কেটিং করে। মার্কেটিংটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি। তাদের কাছে অপপ্রচার চালায় যে বাংলাদেশে বিএনপি হচ্ছে একটা হিন্দুবিরোধী সংগঠন। এটা কি এ দেশের মানুষ বিশ্বাস করে? আপনারা বিশ্বাস করেন? আপনারা দেখেছেন কখনো? বরং আমরা জোর গলায় বলতে পারি, বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সম্প্রদায়ের লোকজন নিরাপদ থাকে। তখন এ ধরনের কর্মকাণ্ড (ধর্মীয় উপাসনালয় ভাঙচুর) কম হয়।বিএনপি মহাসচিব আরও বলেন, এবারের আন্দোলন ব্যর্থ হলে দেশ ৫০ বছর কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়বে। আওয়ামী লীগ দেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সংকটের মুখে ফেলেছে। দেশকে দুইভাগে বিভক্ত করেছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়।মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতি একটি পরিবার ছাড়া অন্য কেউ করতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ। সংবিধানকে কেটে-ছেঁটে ফেলা হয়েছে।এদিকে, একইদিনে রাজধানীর বনানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল বলেন, ‘গতকালও আমি হাসপাতালে ছিলাম। ওনার (খালেদা জিয়া) চিকিৎসায় মেডিকেল বোর্ড হয়েছে। সেই বোর্ডের চিকিৎসকরা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন, অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো দরকার। দেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা নিশ্চিত নন।’এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। তার মুক্তির দাবিতে দেশজুড়ে মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। নয়তো, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সেই দাবি আদায় করে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করবে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad