

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা তাদের (মার্কিন কংগ্রেসম্যান) বলেছি, সরকার সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে। এজন্য সবার আন্তরিকতা দরকার। সব দল অংশ নিলে সহিংসতা মুক্ত ভোট সম্ভব। কিন্তু সরকার বা নির্বাচন কমিশন চাইলেই সহিংসতা ছাড়া নির্বাচনের বিষয়ে গ্যারান্টি দেয়া যায়।রোববার (১৩ আগস্ট) দুপুরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক ও ডেমোক্র্যাট দলের এড কেস। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সমঝোতার পথ আছে কি না জানতে চেয়েছেন ঢাকায় সফররত মার্কিন দুই কংগ্রেসম্যান।জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তাদের (বিরোধী দল) যে দাবি— সরকার পতনের, এটাতে কোনো সমঝোতার সুযোগ নেই। শাসনতন্ত্র অনুযায়ী দেশে নির্বাচন হবে।বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া, তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন।এদিকে, মার্কিন প্রতিনিধি দলটি সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে ব্ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ব্ঙ্গবন্ধুর স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন তারা। সাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।


