রাজনীতি


টানা চারদিনের কর্মসূচি দিলো বিএনপি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ আগস্ট ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার

টানা চারদিনের কর্মসূচি দিলো বিএনপি
টানা চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ১৬ আগস্ট মহানগর, জেলা ও উপজেলায় মিলাদ মাহফিল করবে। আর ১৭ আগস্ট খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করবে দলটি। এক দফা আদায়ে ১৮ আগস্ট সব মহানগরে গণমিছিল এবং ১৯ আগস্ট পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চারদিনের এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে বিএনপির এ নেতা দাবি করেন, নির্বাচন কমিশন আবারও এক তরফা নির্বাচনের পায়তারা করছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ২০১৮ সালের মতো ভোট করার পরিকল্পনা চলছে।

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ইসির কোনো তফাৎ নেই উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করে। সরকার বিরোধীদলকে স্বাধীনভাবে কোনো কর্মসূচি পালন করতে দেয় না। এমনকি মানুষের জানাজা পড়ার অধিকারও কেড়ে নিয়েছে।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে তারা রাষ্ট্রবিরোধী অপরাধ বলে বিবেচনা করে। যার ফলেই বিরোধী দলের নেতাকর্মীদের লাশ পাওয়া যায় নদী-নালা, খালে-বিলে। অনেকেই চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায়।


জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড

সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।