পঁচাত্তরের পর ২০০১-০৬ সালে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের পর বিএনপির সর্বশেষ শাসনামলে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫-এর ১৫ আগস্টের পরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। অপারেশন ক্লিন হার্ট হয়েছে। আওয়ামী লীগের ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় একটি মামলাও করা যায়নি। কারণ এটার জন্য আলাদা ইনডেমনিটি দেয়া হয়েছিল সংসদে আইন পাসের মাধ্যমে।বাংলাদেশের আইনের শাসনের প্রতি সম্মান দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি এ সময় আহ্বান জানান শাহরিয়ার আলম। একইসঙ্গে আরেক খুনি নূর চৌধুরীকেও ফেরত পাঠাতে কানাডার আদালতের প্রতি অনুরোধ জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপির জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না সরকার। বিদেশি দূতাবাসগুলোতেও বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে।শাহরিয়ার আলম বলেন, ২০০১ থেকে ২০০৫ সালে জঙ্গিবাদের উত্থান হয়েছে। গত ১৫ বছর ধরে সেই জঙ্গিবাদ সমূলে উৎপাটন করে যাচ্ছে সরকার। জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর।



