বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তার কারণ জানালেন কাদের
হেড অফ ডিজিটাল মিডিয়া


ভূরাজনৈতিক কৌশলের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটি বার্তা পাঠিয়েছে। ভারত আমেরিকাকে বলেছে, অভিন্ন যাত্রায় কৌশলগত কারণে আমরা বাংলাদেশকে হারাতে পারি না। ভারত আমাদের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি।শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শোক দিবসের আলোচনায় এসব কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সেতুমন্ত্রী তার বক্তব্যে বললেন, বিএনপির কথায় কথায় ভারত ভীতি। এতদিন আটলান্টিকের ওপারে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে। খবর আসে না কেন, এসব নিয়ে তাদের রাতের ঘুম হারাম। ভারত আমেরিকাকে বার্তা দিয়েছে। এটা তাদের ব্যাপার। ভারত ভীতিতে হাত-পা গুটিয়ে ফেলছেন বিএনিপ নেতারা।বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, ফখরুল সাহেব, এ দেশের জনগণ আমাদের ভোট দেবে। গায়ের জোরে আমরা ক্ষমতায় আসিনি, গায়ের জোরে ক্ষমতায় আসবো না।এদিন সকালে রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু ও বিএনপি এখন দেশের প্রধান শত্রু। ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিহত করা হবে।ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, মানুষ যেমন ডেঙ্গুর হাতে নিরাপদ নয়, তেমনি বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। তাই ডেঙ্গুর মতো বিএনপি থেকে জনগণকে সাবধানে থাকতে হবে।



