

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এ সময় জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।শনিবার (১৯ আগস্ট) গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ তথ্য জানান। এটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলে উল্লেখ করেছেন তিনি।সাক্ষাৎকালে রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এছাড়া, গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও তারা আলোচনা করেন।উল্লেখ্য, গত ৫ নভেম্বর থেকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রওশন এরশাদ। দীর্ঘ আট মাস পর গত ২৭ জুন দেশে ফেরেন। এরপর ৫ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য আবার থাইল্যান্ড যান। গত ৮ আগস্ট দেশে ফিরেন রওশন এরশাদ।


