ঢাকা ও পার্শ্ববর্তী জেলার আ. লীগের নেতাদের মতবিনিময় সভা মঙ্গলবার
হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা ও আশেপাশের সাংগঠনিক জেলার নেতাদের সাথে মতবিনিময় সভা করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (২২ আগস্ট) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হবে।সোমবার (২১ আগস্ট) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।



