রাজনীতি
সংবাদ বিজ্ঞপ্তিটি ফেক, এভাবে কেউ দলের চেয়ারম্যান হতে পারে না: চুন্নু
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি। এর আগে, এদিন সকালে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন। তাতে তিনি উল্লেখ করেন, দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
সকাল থেকে ছড়িয়ে পড়া রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।
এ বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারে না। কাউকে অব্যাহতি দিতেও পারে না। জাতীয় পার্টি জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আর যাদের নাম উল্লেখ করা হয়েছে, দলের কো-চেয়ারম্যান, তারা এ সিদ্ধান্তে কোনও স্বাক্ষর করেননি।
জাতীয় পার্টিতে এ ধরনের কোনও ঘটনা ঘটে নাই জানিয়ে নেতাকর্মীদের বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান চুন্নু।
রওশন এরশাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা কো-চেয়ারম্যানদের কেউ কেউ মুখ খুলেছেন এ নিয়ে। বিভিন্ন গণমাধ্যমে তারাও দাবি করেছেন, তারা স্বাক্ষর করেননি এবং এ বিষয়ে কিছুই জানেননি। তবে, এখন পর্যন্ত এ নিয়ে কোনো কিছু বলেননি রওশন এরশাদ।
এদিকে, রওশন এরশাদের নাম ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তিকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।
.jpg)







