

চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন তারা। এর আগে, এদিন সকাল সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হন তারা।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঘাড়ে ও পায়ে ব্যথাসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন।তবে কবে ফিরবেন এ বিষয়ে কিছু জানাননি তিনি। আরও জানিয়েছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা-ও চিকিৎসা করাবেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য অ্যাপয়েনমেন্ট নিয়েছেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এবার তার ফলোআপ চিকিৎসা করানোর কথা রয়েছে।কারাবন্দি অবস্থায় ২০১৫ সালে মির্জা ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।



