

এবার সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিকিৎসার জন্য তিনি ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শনিবার (২৬ আগস্ট) ঢাকা ছাড়েন। এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের অন্যান্য সদস্যরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।জানা যায়, শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস ঢাকা ত্যাগ করেন তারা।বিএনপি সূত্রে জানা গেছে, ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মির্জা আব্বাস। এদিকে, গত কয়েক মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।



