

আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ শেষে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনে আসছেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, কাল বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কথা বলবেন।অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম সম্মেলনে অংশ নিতে ২২ থেকে ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করেন শেখ হাসিনা। সেখান থেকে রোববার সকালে দেশে ফেরেন শেখ হাসিনা।



