'হেনস্তা' বন্ধ করে ড. ইউনূসের সব মামলা প্রত্যাহারের আহ্বান ফখরুলের
হেড অফ ডিজিটাল মিডিয়া


শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করা হচ্ছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা।মঙ্গলবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। বিবৃতিতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস এই জাতির একজন সূর্যসন্তান। শত বছর পরেও এই জাতির মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং লজ্জিত হবে এই ভেবে যে, এ রকম বরেণ্য একজন মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম আচরণ করেছিল।বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল। আরও বলেছেন, ড. ইউনূস এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। তাকে যারা ছোট করতে চান, অপমান করতে চান- তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্য মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।


